পাঁচবিবি সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ একজন আটক

সোনার বার

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তের ২৮৩/২৩ নং পিলার দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি’র ২০ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় সোহেল রানা (২৪) নামে এক সোনা পাচারকারীকে আটক করা হয়।

জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, পাঁচবিবির কয়া বিওপির ওই পথ দিয়ে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে ১০টি সোনার বারসহ পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে সোহেল রানাকে আটক করা হয়।

এ ঘটনায় সোহেল রানাকে আসামি করে পাঁচবিবি থানায় সোনা চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।