পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে তিন শিশু বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এ সময় আফসার আলী ওই শিশুদের কলার থোড় ও কচুর শাক দেয়ার প্রলোভন দেখিয়ে ধানক্ষেতের মাঝে নিজের শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে পালাক্রমে দুই শিশুকে ধর্ষণ করার পর তৃতীয় শিশুকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। পরে আফসার আলী তাদের ভয়ভীতি দেখিয়ে সটকে পড়ে। শিশুরা কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে গেলে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার এক শিশুর বাবা মামলা করার পর পুলিশ আফসার আলী প্রামাণিককে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে দুই শিশুকে ধর্ষণ ও একজনকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ওসি খায়রুল বাশার জানান, তিন শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর তাদের আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করা হবে।