রাজশাহীতে আইএএচটি শাখা শিবিরের সভাপতি গ্রেফতার





গ্রেফতাররাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনলোজি (আইএএচটি) কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহম্মেদকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ আগস্ট ) দুপুরে নগরীর রাজপাড়া থানা পুলিশ প্যারামেডিকেল কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার শিবির নেতা সাব্বির (২৩) রাজশাহীর দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও প্যারামেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে রাজপাড়া থানা পুলিশের একটি দল নগরীর প্যারামেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহম্মেদকে নাশকতার মামলায় গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।