নিহতের নাম আফছার আলী (৭২)। তিনি নলডাঙা উপজেলার ভটপাড়া গ্রামের বাসিন্দা। আর ছেলের নাম মোরশেদ (২৫)। মোরশেদ ছাড়াও আফসার আলীর আরও দুই মেয়ে রয়েছে।
নলডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, আফছারের ১০-১২ বিঘা সম্পত্তি আছে। দীর্ঘদিন থেকেই সব সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলছিল ছেলে মোরশেদ (২৫)। কিন্তু মেয়েরা বঞ্চিত হবে চিন্তা করে প্রস্তাবে রাজি হননি আফসার। এসব নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শুক্রবার সকালে বাবাকে শ্বাসরোধে হত্যা করে মোরশেদ।
ওসি নূর হোসেন আরও জানান, নিহতের এক মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।