নওগাঁনওগাঁর বদলগাছি উপজেলা থেকে ২ কেজি গাঁজাসহ আলম হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি ) সদস্যরা। রবিবার ( ২৬ আগস্ট ) রাত ১১টার দিকে উপজেলার বালুভড়া হিন্দুপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কেএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলম হোসেন নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের লবির উদ্দিনের ছেলে।
ওসি কেএম শামসুদ্দিন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আলম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।