সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকোলে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সমর্থন নিয়ে আবারও জয়লাভ করবে।’
মন্ত্রী সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, ‘জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়। জ্বালাও-পোড়াও রাজনীতির কোনও কর্মকাণ্ড হতে পারে না। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা নিয়ে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার জয় হবে।’
মন্ত্রী এসময় সিরাজগঞ্জ জেলার উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, সিরাজগঞ্জকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে। চার লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। অনেক নতুন প্রতিষ্ঠান গড়ে তোলাসহ অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়নের কারণেই জনগণ সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজিপুরে নির্মাণাধীন আমিনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে সড়ক ও জনপথ বিভাগের একটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, দলের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।