এসআই কাজল নন্দী জানান, সকাল ৭টার দিকে ঘোগা বটতলা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের চাকা ফেটে যায়। ট্রাকটি রাস্তার একপাশে সাইড করার সময় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক আহত হন। এসময় বগুড়াগামী একটি অটোরিকশা দুর্ঘটনা কবলিত যান দুটির পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। অটোরিকশাটি মহাসড়কের পাশে তালগাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে যাত্রী নীলবদনসহ ২-৩ জন আহত হন। এদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক নীলবদনকে মৃত ঘোষণা করেন।