নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু

নাটোরে তিন দিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরুনাটোরে তিন দিনব্যাপী চলনবিল আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোরের কানাইখালী স্টেডিয়ামে এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য আলতাব হোসেন জানান, তিন দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটের শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন।

এছাড়া কলকাতার শিল্পীদের অনুষ্ঠান ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গম্ভীরা পরিবেশন অনেক আকর্ষণীয় হবে বলে দাবি করেছেন উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়।

২৯ সেপ্টেম্বর রাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।