প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিষ্টি খাওয়াচ্ছেন রাজশাহীর মেয়রআওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে রাজশাহীতে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা ছাড়াও দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ অংশ নেন।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে মিষ্টিমুখ করানো হয়।