আগামীর নওগাঁ নির্মাণে পরামর্শ ও ধারণা দিলেন স্থানীয়রা




মেলার প্রবেশ পথের পাশে স্থাপন করা ‘আইডিয়া বক্স’ এবং ‘স্বপ্নের নওগাঁ ২০৪১ ও ২০৩০’ নওগাঁয় শুরু হওয়া উন্নয়ন মেলায় নিজ জেলা ও শহরকে কেমন দেখতে চান সে বিষয়ে বিভিন্ন পরামর্শ ও ধারণা দিয়েছেন স্থানীয়রা। মেলার প্রবেশ পথের পাশে স্থাপন করা ‘আইডিয়া বক্স’ এবং ‘স্বপ্নের নওগাঁ ২০৪১ ও ২০৩০’ বাক্সে নিজেদের স্বপ্নগুলো লিখে পাঠিয়েছেন নওগাঁবাসী। শনিবার (৬ অক্টোবর) মেলায় গিয়ে দেখা গেছে বাক্সগুলো এলাকার উন্নয়নে দেওয়া বিভিন্ন পরামর্শ ও স্বপ্নের নওগাঁয় কেমন দেখতে চান সেই সব লেখায় পূর্ণ হয়ে উঠেছে।

মেলায় আগত দর্শনার্থী এনামুল হক, আলতাফ হেসেন ও নার্গিস আক্তার বলেন, নওগাঁর জেলা প্রশাসক আইডিয়া বক্সে আগামীতে স্বপ্নের নওগাঁ কেমন হবে তা লিখে জানেয়েছি। আশা করি জেলা প্রশাসক আমাদের সকলের মতামত নিয়ে ২০৪১ সালকে কেন্দ্র করে একটি প্ল্যান করবেন। আমরা নওগাঁবাসী সেই প্ল্যান বাস্তবায়ন দেখতে চাই।

মেলার প্রবেশ পথের পাশে স্থাপন করা ‘আইডিয়া বক্স’ এবং ‘স্বপ্নের নওগাঁ ২০৪১ ও ২০৩০’ মেলায় এসে নওগাঁর সমস্যা নিয়ে লিখে জানিয়েছেন রোজি সিদ্দিক ও সুসমা। তারা বলেন, ‘এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে লিখেছি। এসবের সমাধানেও আমরা পরামর্শ দিয়েছি। যদি স্থানীয়দের মন্তব্য ও পরামর্শের সঙ্গে প্রশাসনের সিদ্ধান্তের সমন্বয় হয়, তাহলে ভালো কিছুই হবে বলে আশা রাখি।’

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘অনেকে তাদের মন্তব্য কাগজে লিখে বাক্সের মধ্যে রাখছেন। সেখান থেকে বিভিন্ন জনের মন্তব্য এবং উন্নয়ন ধারণা পাওয়া যাবে। পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাই করে ভাল মন্তব্য বা ধারণা অনুসারে নওগাঁর উন্নয়নে কাজ করা সহজতর হবে।’

গত শুক্রবার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে নওগাঁ জেলা স্কুল মাঠে মেলার সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর কৃতি সন্তান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৯০টি স্টল অংশ নেয়।