বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের সান্দিড়া বেপারিপাড়ায় রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আদমদীঘি থানার এসআই আবদুল ওয়াদুদ জানান, নিহত আবদুল লতিফ সান্দিড়া বেপারিপাড়ার ইউসুফ আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলে পড়তো। রবিবার বেলা ১২টার দিকে আকাশে মেঘ দেখে লতিফ টেলিভিশনের সঙ্গে লাগানো ডিসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।