নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

নওগাঁনওগাঁর পত্নীতলায় পুইয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫) এবং ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪)।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তারা। এসময় মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মরদেহগুলো উদ্ধার করে।