শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দান ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসিসি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় শিক্ষা ও পাঠচক্র কার্যক্রমের উদ্ধোধন করেন তিনি। রাবি ও রুয়েট শাখা ছাত্রলীগ যৌথভাবে এ অনুষ্ঠানে আয়োজন করে।
রাবি ও রুয়েট শাখা নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনাদের দায়িত্ব অনেক। ছাত্রলীগের অন্যান্য ইউনিট থেকে রাবি ও রুয়েট ছাত্রলীগের প্রতি আমাদের আশা ভরসা অনেক বেশি। আপনারা মেধাবী ও তরুণ। আগামী দিনে দেশের নেতৃত্ব দিবেন আপনারই। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্থানে আপনারাই কাজ করবেন।’
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রুয়েট ছাত্রলীগের সভপতি নাইম রহমান নিবিড়, সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু। এতে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।