বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বিচারক মাহাবুবুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। এ দিন আসামি ব্যরিস্টার মইনুলকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন বিচারক।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ব্যারিস্টার মইনুল বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী জাতি অপমানিত হয়েছে। এতে নারীদের মানহানি হয়েছে।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তির অভিযোগে রংপুরে দায়ের করা একটি মামলায় গত সোমবার রাতে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া এ অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে।