বগুড়ার শাজাহানপুরের বি-ব্লক এলাকায় রবিবার সকালে দুটি বাসের সংঘর্ষে আবদুর রহমান (২৮) নামে এক হেলপার মহাসড়কে পড়ে মারা গেছেন। পুলিশ বাস দুটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার সাহা জানান, বগুড়ার শেরপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী রূপা পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো-ব ১১-০২৮৮) রবিবার সকাল ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে গতিরোধক পার হচ্ছিল। এ সময় ঢাকা ছেড়ে আসা দিনাজপুরগামী এসআই ট্রাভেলসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩০৪) চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রূপা পরিবহনের হেলপার দিনাজপুর শহরের নীলনগর বালুবাড়ি এলাকার ওয়াহাব মিয়ার ছেলে আবদুর রহমান মহাসড়কে ছিটকে পড়েন। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান,ময়তদন্ত ছাড়াই লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।