বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বাংলা ট্রিবিউনকে জানান, আজ সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। তাদের লাশ সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।