কনকচাঁপা বলেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তন চায়। এ সরকার বিএনপির নেতাকর্মীদের গুম করছে, খুন করছে, নির্বাচনি সভায় বাধা দিচ্ছে। মানুষ এগুলো দেখতে চায় না। আমাকে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আমি পালিয়ে যাওয়ার মানুষ নই। নেতাকর্মী আর কাজিপুরের জনগণ আমার সঙ্গে থাকলে ধানের শীষের বিজয় হবেই।’
কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক মাজিদুল হক রতন, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান, যুগ্ম-সম্পাদক স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসে মনোনায়ন জমা দেওয়ার পর এখনও সংগীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা কাজিপুর আসনের কোনও গ্রাম বা ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালাননি। গত প্রায় এক সপ্তাহের অধিক সময় ধরেই তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়িতে অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেও সেভাবে নির্বাচনি প্রচার-প্রচারণায় অংশ নেননি। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, এমন অজুহাতে তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
নির্বাচনি প্রচারণায় তাকে কোথায় বাধা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে স্পষ্ট করে কিছু বলেননি। তবে গত বুধবার (১২ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসে তিনি অভিযোগ দিয়েছেন বলে জানান।
কনকচাঁপা যে আসনে লড়ছেন সে আসন থেকে নির্বাচন করছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।