গ্রেফতার অন্য নেতাকর্মীরা হলেন—বিএনপি নেতা কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছার আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মোকাব্বর হোসেন, মোকামতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, আটমুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম মেম্বর, শিবগঞ্জ পৌরসভার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবু মিয়া, মাহবুবুর রহমান ও রফিকুল ইসলাম।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার নাগরিক ঐক্য ও বিএনপি আট নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের সবার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। ৩০ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও নাশকতা ঠেকাতে এদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।