মামলাবগুড়ার ধুনটে আওয়ামী লীগ প্রার্থী হাবিবর রহমানের নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুসহ ১০০ জনের নাম উল্লেখসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান বাদী হয়ে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে ধুনট থানায় এ মামলা করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল পর্যন্ত এ মামলায় কেউ গ্রেফতার হয়নি।’
মামলার অভিযোগে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা ধুনট উপজেলার চালাপাড়া গ্রামে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবর রহমান এমপির নির্বাচনি কার্যালয়ে হামলা চালানো হয়। এসময় অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ধুনট থানার ওসি (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।