ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজন গ্রেফতার

গ্রেফতার

নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিয়ন হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় করা মামলার  ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজশাহীর চারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সদর থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুইজন হলো ভাতুরিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সজীব ও জুয়েল।  

নিয়ন এর বড় ভাই সজল আহমেদ নান্টু জানান, ঘটনার পরপরই ভাতুরিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সজীব ও জুয়েলসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা নিয়নকে জখম করার পর তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, বুধবার বিকেলে সজীব ও জুয়েল  নিওনের ব্যবহৃত মোটরসাইকেলটি চারঘাট এলাকায় বিক্রি করে ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল তাদের আটক করে।  অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নান্টু বলেন, নিয়ন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তিনি আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।