ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুজয়পুরহাট শহরের দুই নম্বর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গোফফার (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা প্রায় পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাশিক্ষক আব্দুল গোফফার জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার কড়ই গ্রামের মৃত সুজাত উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সুইপার কলোনি এলাকায় দুই নম্বর রেলক্রসিং মোটরসাইকেলে পার হচ্ছিলেন শিক্ষক গোফফার। এ সময় পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।