উপজেলার সাঁড়া ঝাউদিয়া এলাকায় সোমবার (১৩ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিতাসের বাড়ি উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাশেরবাঁদা গ্রামে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, গভীর রাতে সাঁড়া ঝাউদিয়া এলাকার একটি মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ হাফিজুর রহমানকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী। তিনি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাফিজুর রহমানের নামে বিস্ফোরক ও মাদকসহ ১৭টি মামলা আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।