রোগীরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের শাহিন, ধোলারহাটি গ্রামের শরিফুল ইসলাম ও পৌর এলাকার বালুবাগান মহল্লার শাহিন।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার জানান, ‘গত ২৪ ঘণ্টায় ভর্তি তিন জনকে বিশেষভাবে সেবা দেওয়া হচ্ছে।’
রোগীদের স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ হওয়ার পর চিকিৎসার সুবিধার্থে তাদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।