সাজাপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাহপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের মামরুল ইসলামের স্ত্রী রুনা বেগম (১৯) ও বগুড়ার শাহজাহানপুর থানার পরানবাড়িয়া গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১)।
মামলার আরেক আসামি বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার রুমা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে গাজীপুরের কিশোর আদালতে স্থানান্তর করা হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লার হুকুম আলীর ভাড়া বাসায় গোপন বৈঠক চলাকালে চার নারী জেএমবি সদস্যকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল, গ্রেনেডের চারটি খোলস, ৯টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার দুপুরে রায় দেন।