লুৎফর রহমান বলেন, ‘প্রাধ্যক্ষ বিথীকা বণিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনা ঘটেছে। সে বঙ্গমাতা হলেরই আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে নানা কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে হল প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওই হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে অধ্যাপক বিথীকা বণিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে তার ভাই শ্যামল বণিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রাতে ওই ছাত্রীর বাবা জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে নগরীর ধরমপুরের যোজক টাওয়ারের তৃতীয় তলায় বিথীকা বণিকের বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে মতিহার থানা পুলিশ। পাশাপাশি অভিযুক্ত শ্যামল বণিককে আটক করা হয়। বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় শ্যামলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ বিথীকা বণিকের পদত্যাগ ও তার ভাইয়ের শাস্তির দাবিতে কয়েকশ’ শিক্ষার্থী হলের সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।