আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও প্রদীপ মৃধাসমাজতান্ত্রিক দল-জাসদের রাজশাহী মহানগর ও জেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আব্দুল্লাহ আল মাসুদ শিবলীকে মহানগরের সভাপতি এবং আমিরুল কবীর বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাছাড়া প্রদীপ মৃধাকে জেলার সভাপতি এবং সফিউর রহমান সফিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর একটি হোটেলে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আমিরুল কবীর বাবু ও সফিউর রহমান সফিকাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক বকু।