৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন—১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর ছিদ্দিক প্রামাণিক (পানির বোতল), ২ নম্বর ওয়ার্ডে আকরাম হোসেন (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডে এসএম কায়কোবাদ (উঠপাখি), ৬ নম্বর ওয়ার্ডে মহিদুল ইসলাম (পাঞ্জাবি), ৭ নম্বর ওয়ার্ডে আশরাফুজ্জামান সাগর (উঠপাখি), ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার (উঠপাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী (উঠপাখি)। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ১, ২ ও ৩) কাউন্সিলর পদে নিপা বেগম (চশমা), ২ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৪, ৫ ও ৬) জাহানারা বেগম (জবা ফুল) ও ৩ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৭, ৮ ও ৯) শিল্পী খাতুন (চশমা) নির্বাচিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম আলম সাবেক যুবলীগ নেতা, ৫ নম্বর ওয়ার্ডের এসএম কায়কোবাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুজ্জামান সাগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক ওয়ার্ড বিএনপি নেতা এবং ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।