‘শুভ জন্মদিন আপা’ কমেন্ট করে ছাত্রশক্তির নেতা বহিষ্কার, পরে পুলিশে সোপর্দ

জাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:২০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যের ঘরে (কমেন্টে) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বহিষ্কৃত মো. রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলে থাকেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাকে বহিষ্কার করা হয়। এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মৃন্ময় দাস ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন। ওই পোস্টে ছাত্রশক্তির নেতা রাব্বি হোসেন ‘শুভ জন্মদিন আপা’ লিখে লাভ চিহ্ন দিয়ে মন্তব্য করেন।

রাব্বি হোসেনের ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। এরপর বিকাল পৌনে ৪টার দিকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘আমি যতটুকু জেনেছি, ওই ছাত্র ছাত্রলীগের কোনও একটি পদে ছিলেন। আজ তার স্ক্রিনশট ফাঁস হলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেটার সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।’

তবে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি ব্যঙ্গাত্মক ছিল বলে দাবি করেছেন রাব্বি হোসেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আমি “শুভ জন্মদিন আপা” সার্কাজম (ব্যঙ্গ করে) হিসেবে বলেছিলাম। আমি ২০২৪-এর আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম এবং হাসিনার বিরুদ্ধে আমি লড়াই করেছি। আমি কখনও, কোনো দিনও আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।’

রাব্বি হোসেন গত বছর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে থানায় আনা হয়েছে। তিনি এখন থানাতেই আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিতে বলা হয়েছে। তথ্যপ্রমাণাদি পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘আরেকজনের ফেসবুক পোস্টের কমেন্টে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাব্বি। বিষয়টি সংগঠনের নজরে আসার পর তা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি বলে বিবেচিত হয়। এ কারণে কেন্দ্রীয় সংসদ তাকে বহিষ্কার করা হয়।’

/এএম/ 
সম্পর্কিত
মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি, ৫ জন আটক
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
শেখ হাসিনার প্রত্যাবর্তন: ফিরবেন, কিন্তু কীভাবে?
সর্বশেষ খবর
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!