বুধবার (৪ মার্চ) বিকালে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়া, এরশাদ ও খালেদা জিয়া প্রশ্রয় দিয়েছেন। একজন সাধারণ মানুষ খুন হলেও তার বিচার হয়। কিন্তু বিএনপি আইন করে ২১ বছর বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছিল। আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে খুনিদের বিচার করেছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার না করে পাপের ফল হিসেবে আজ বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিএনপির নেতাকর্মীদের বলি, জামায়াত-শিবির ছেড়ে মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিন। এতে পাপ কিছুটা হলেও কমবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। স্মরণ সভায় সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।