আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৬০০ মণ সরকারি চাল উদ্ধার

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ৬২৫ মণ (২৫ মেট্রিক টন) চাল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র‌্যাব গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে গ্রেফতার করেছে।
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলের গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪০ মেট্রিক টন অবৈধ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।