ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

বজ্রপাতনওগাঁর নিয়ামতপুরে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকালে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন, ওই গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) এবং জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

ওসি হুমায়ন কবির জানান, বিকালে কুমারগাড়া গ্রামের রবিউল ও একই গ্রামের নাজমুল মাঠে ধান কাটতে যায়। এই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। তখন হঠাৎ বজ্রাঘাতে ওই দুই জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।