হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাকের সঙ্গে ও কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের কুড়াবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুড়া পরিবহনকারী ট্রাকের হেলপার নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় পাঠায়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।