বিয়ের রাতে বরকে অপহরণ: ১৫ দিনেও হদিস মেলেনি

Sirajganj Photo on press Cogference for further gaining kidnapped victiom (01)-21-06-20বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস থামিয়ে অপহরণ করা হয় বর মেহেদী মোরশেদ পলাশকে (৩৩)। ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও তার হদিস মেলেনি। কক্সবাজার থেকে ফেরার পথে গত ৬ জুন রাতে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডের নিউজ হোম সম্মেলন কক্ষে পলাশের বড় বোন মীনা পারভীন সংবাদ সংম্মেলনে এ তথ্য জানান। অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় গত ১৮ জুন স্বজনরা একটি জিডি করেছেন।

অপহৃত পলাশ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার একটি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ছিল।

লিখিত বক্তব্যে মীনা পারভীন বলেন, ‘গত ৫ জুন সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কক্সবাজার থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন পলাশ, তার স্ত্রীসহ কয়েকজন। গত ৬ জুন ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে সাদা পোশাকে কিছু লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসটি থামায়। তাদের সবার হাতে পিস্তল থাকলেও ওয়াকিটকি ছিল না। পরে ঢাকা মেট্রো ঘ ১৩-৭০৯৫ নম্বরযুক্ত পাজেরোতে তারা পলাশকে উঠিয়ে নিয়ে চলে যায়।’


Sirajganj Photo on kidnapped victiom (02)-21-06-20

তিনি আরও বলেন, ‘ঘটনার পর নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি, সোনারগাঁ থানা, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, র‌্যাব-১০ ও ১১ এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসে যোগাযোগ করেও পলাশের সন্ধান মেলেনি। এ অবস্থায় ১৮ জুন নারায়ণগঞ্জ থানায় জিডি করা হয়। অপহৃত ভাইকে উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।’

সংবাদ সম্মেলনে অপহৃত পলাশের নববধূ তানজিয়া আক্তার, তার ভাগ্নে মঞ্জুর হাসান রতন, ভাগ্নি তাহিয়া নাসেরসহ স্বজনরা উপস্থিত ছিলেন।