বগুড়ায় করোনায় মাইক্রোবাস চালকের মৃত্যু

করোনাভাইরাসবগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহেল রানা (৩৮) নামে এক মাইক্রোবাস চালক মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনের আইসিইউতে তিনি মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন সম্পন্ন করেছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সোহেল শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। তিনি কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত বুধবার তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা গেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার মিজানুর রহমান জানান, করোনাভাইরাসে মৃত সোহেলের মরদেহ প্রস্তুত ও জানাজা শেষে ঠনঠনিয়া এলাকার দক্ষিণ বগুড়া ভাইপাগলা গোরস্থানে দাফন করা হয়েছে।