জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহিম লালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির সঞ্চালনায় স্মরণ সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন, ১৯৭১ সালে যারা বঙ্গবন্ধুর কাছে হেরে গিয়েছিল, তারাই বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করেছে। বাংলাদেশ যে সোনার বাংলা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, খাদ্য উদ্বৃত্তির দেশ, উন্নয়নশীল দেশ। সেই স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব। তার স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিয়েছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এস এম কামাল বলেন, শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য ছিল, দেশ স্বাধীনের পরে আমরা, আমাদের সন্তানরা ক্লাস পাল্টে পুরাতন বই নিয়ে স্কুলে যেতাম। অথচ এখন আমরা প্রতি বছর বাচ্চাদের নতুন বই নিয়ে স্কুলে পাঠাচ্ছি। শেখ হাসিনার সরকার প্রতিনিয়ত যুগোপযোগী চাহিদার কথা মাথায় নিয়েই সব ধরণের সুযোগ সুবিধা দৌড়গড়ায় পৌঁছে দিচ্ছেন, আগামী সম্ভাবনাকে এগিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, দলের মধ্যে বিভেদ নয়, একসঙ্গে পাশে থেকে দলকে শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের পরিচালক, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।
এর আগে শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর গ্রামের বাড়ি ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডার যান। এ সময় তিনি মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তার রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন।