ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, রবিবার দুপুরে ওই সড়কের ইটাখোলা এলাকায় একটি ছাগলকে সাইড দিতে গিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান উল্টে চালক গোফ্ফার গুরুতর আহত হন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।