বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েলের সঞ্চালনায় এ সময় অভিভাবক সদস্য অহিদুজ্জামান, সাহিদুর রহমান, নওশাদ উর রহমান, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, সাহিদা বেওয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মন্নুজান বেগম, সহকারী শিক্ষক রুহুল আমিন, আব্দুল মোমিন, স্বপন কুমার ঘোষ, মৌসুমী আক্তার, জয়নাব বানু, খালেদা পারভীন, রুহুল আমিন রুবেল, রেশমা খাতুন, অফিস সহকারী ইউনুস আলী, ছাত্রলীগ নেতা তমাল রহমান, সজীব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা চ্যানেল জয়ী রাব্বীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অনুদান প্রদান করেন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজী জুয়েল। ভবিষ্যতে রাব্বীকে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল সুবিধা প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি।