আটক অপর ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। সে রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।
স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের পরিদর্শক সাইফুর রহমান রাতে গণমাধ্যমকে বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো জিপ গাড়িতে তল্লাশি চালানো হয়। ওই গাড়ির ভেতর একটি ব্যাগে পাঁচটি কোকাকোলার বোতল ভর্তি লুজ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নিয়ে আসা হয় পরিচয় নিশ্চিত হওয়ার জন্য।এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জাফরুল্লাহ কাজল জানান, আটক ব্যক্তিরা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে প্রশাসনের জিম্মায় রয়েছেন।