করোনায় রামেক হাসপাতালের চিকিৎসক আব্দুল হান্নানের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে তিনি হাসপাতালের আইসিইউতে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস। তিনি জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসক আব্দুল হান্নান আইসিউতে মারা গেছেন। এর আগে গত মঙ্গলবার আব্দুল হান্নানকে গুরুতর অবস্থায় আইসিওতে নেওয়া হয়। গত শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।