ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আড়ানী রেল স্টেশনের ওয়েম্যান আবু হায়দার বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আড়ানী রেল স্টেশনের পূর্বদিকে এক ব্যক্তির কাপড় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কৌতুহলী মানুষ সেখানে পৌঁছালে ওই বৃদ্ধের মরদেহ খুঁজে পান।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সকাল সাড়ে সাতটার দিকে রাজশাহী হতে গোয়ালন্দগামী মধুমতি ট্রেনে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
দুপুরে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/এমএসএম/আপ-এআর/