আটক আব্দুল মমিন জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়া গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ সুপার মো.মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আটক যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজিসহ আমার সরকারি মোবাইল নম্বরের একই এয়াটেল নম্বর (০১৬১৩-৩৭৪০৩০) এবং ০১৬১৩-৩৭৩৭৮৮) সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি আমার নজরে আসায় ডিবি পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথভাবে তাকে রবিবার সকালে নিজ বাড়ি থেকে আটক করে। এ ঘটনার সঙ্গে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ের জনৈক মোবাইল ব্যবসায়ী সাদ্দাম ও এয়ারটেলের বিক্রয় প্রতিনিধি রুবেল জড়িত বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান জানান, মমিনকে আটক করার পর হাটিকুমরুল মোড়ের মোবাইল ব্যবসায়ী সাদ্দাম ও এয়ারটেল প্রতিনিধি রুবেলকে অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এসএম/