ভ্যানে করে এসে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের আমতলী কেন্দ্রে ভোট দিলেন পক্ষাঘাতগ্রস্ত এক নারী ভোটার। বুধবার দুপুরে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রিসাইডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কেন্দ্রের মধ্যে পর্দায় আড়াল করে পুলিশের উপস্থিতিতে তিনি ভোট দেন। ওই নারীর নাম সফুরা বেওয়া। বয়স ৮২।
সফুরা বেওয়ার সঙ্গে আসা রাহেলা বলেন, সফুরা বেওয়া আমার বড় মা। গত ৫ বছর থেকে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। তারপরও ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে ভ্যানে করে কেন্দ্রে আনা হয়েছে। তিনি রাম শাহ কাজীপুর শাহ পাড়ার রহমানের স্ত্রী।