পাঁচবিবির মাত্র একটি ইউনিয়নে জয় পেয়েছে নৌকা

পঞ্চম ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচ ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে চারটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এ ফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আটাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল সালেহ মো. সামছুল আরেফিন (আনারস), আয়মা রসুলপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মিলটন (আনারস), ধরঞ্জি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী (আনারস), বাগজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক (আনারস) ও মোহাম্মদপুর ইউনিয়নে এস এম রবিউল আলম চৌধুরী (নৌকা) জয়লাভ করেছেন।