কিশোরীর ওপর যৌন নির্যাতন

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে নিকটাত্মীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার রাতে সলঙ্গা থানায় ওই ব্যক্তির নামে মামলা করেন নির্যাতনের শিকার কিশোরীর বাবা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

গ্রেফতার ব্যক্তির নাম আফসার আলী।  পুলিশ সূত্র জানায় শনিবার ভোরে নির্যাতনের পর বিষয়টি রামকৃষ্ণপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জানতে পেরে ব্যবস্থা নেন। তার সহযোগিতায় স্থানীয়রা আফসার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

/এইচকে/