ঈদ উদযাপনে বাবা-মার সঙ্গে ঢাকা থেকে নাটোরে নানাবাড়িতে এসেছিল দুই বছরের শিশু মেধা। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে নানাবাড়ির পাশে পুকুরে পাওয়া যায় তার লাশ।
মেধা নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে এবং একই গ্রামের মোখলেছুর রহমানের নাতনি।
মোখলেছুর রহমান জানান, সম্প্রতি তার বাড়িতে ঈদ করতে আসে মেধা। মঙ্গলবার জোহরের নামাজ পড়তে মসজিদে যান তিনি। ফিরে এসে জানতে পারেন মেধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক সন্ধানের পর পাশের পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেধাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল বলেন, ‘মৃত অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।’