রাবিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাবি, ভাষা দিবস

যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক  মুহম্মদ মিজানউদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক মো. এন্তাজুল হকসহ অনেকে।

এদিকে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এরপর সকাল ৭টায় রাবি শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল ও বিভাগ এবং অন্যান্য পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুগান্তর স্বজন সমাবেশ’, নবজাগরণ ফাউন্ডেশন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

 

/বিটি/এসটি/