বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর মোড়সংলগ্ন মেডিপ্যাথ হাসপাতালের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈনুদ্দীন।
তিনি বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। সোমবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
সজীব সাহার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ ভাঙচুর, বিস্ফোরক ধারায় ১১টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।