মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

মৌলভীবাজার প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১৭:৪১আপডেট : ০১ জুন ২০২৬, ১৭:৪১

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে ঝটিকা মিছিলটি বের করা হয়।

গ্রেফতার দুজন হলো–  ফেরদৌসুর রহমান বাপ্পী ও আরমান হোসেন। তাদের বাড়ি সদর উপজেলা বর্ষিজোড়া এলাকায়।

জানা গেছে, মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সম্মুখ থেকে জনশক্তি কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ব্যানারসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের গ্রেফতার করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
আলোচিত সেই ধর্ষণের মামলার রায়, ৬ বছর পর মুক্তি পেলেন ছাত্রলীগের চার কর্মী
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত