স্থানীয় সূত্র জানান, গণপিটুনির আগে তার কাছ থেকে জোবায়ের হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের কালু মন্ডল ও সাজলিনা দম্পতির একমাত্র সন্তান।
জানা যায়, মানত পূরণ করতে মঙ্গলবার শিশুকে নিয়ে মা সাজলিনা শাহজাদপুরের হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনীর মাজারে যান। এসময় তসলিমা খাতুনের সঙ্গে সাজলিনার পরিচয় ঘটার পর তাসলিমার কাছে শিশুকে রেখে ওজু করতে যান সাজলিনা। ফিরে তাসলিমা ও শিশু জুবায়েরকে খুঁজে না পাওয়ায় মাজারের মাইকে শিশু নিখোঁজের খবর প্রচার করা হয়।
একপর্যায়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় শিশু জুবায়েরসহ স্থানীয়রা ওই নারীকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বলেন, উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটক তাসলিমা শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান শাহজাহান আলী।
/এসএনএইচ/এইচকে/