মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা এ মানববন্ধন পালন করেন।
এসময় তাদের হাতে আইসিসির বিরুদ্ধে লেখা বিভিন্ন প্ল্যাকাড দেখা যায়। প্ল্যাকাডে লেখা ছিল- ‘সেম অন আইসিসি’, ‘আইসিসি আর কত প্রতিভা নিয়ে খেলবি, আর কত প্রতিভা ধ্বংস করবি’, ‘এক দফা এক দাবি, ব্যাক তাসকিন ব্যাক সানি’, ‘৭১-এ হারিনি এবারও হারবো না, তাসকিন ও সানিকে হেরে যেতে দেব না’।
মানববন্ধন শেষে প্রতিবাদী মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
গত সোমবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ক্রিকেট ভক্ত শিক্ষার্থীদের ব্যানারে মানবন্ধন করে শিক্ষার্থীরা।
গত ১৯ মার্চ বায়ো-মেকানিক্যাল পরীক্ষায় ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পড়ায় বাংলাদেশের এ দুই ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি। ফলে বোলিং অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে এ দুই বাংলাদেশী ক্রিকেটার।
/এসএস/এসএনএইচ/
আপ: এইচকে